ডিসেম্বরে আসছে আল্লু অর্জুনের নতুন সিনেমা
ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। এই অভিনেতার পরবর্তী ফিচার মুভি 'পুষ্প- দ্য রাইজ' আগামী ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে।
আজ শনিবার প্রযোজকরা ঘোষণা দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।
বহুভাষিক অ্যাকশন থ্রিলারটি রচনা ও পরিচালনা করেছেন সুকুমার। সিনেমাটি তেলেগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।
'পুষ্প: দ্য রাইজ' সিনেমাতে অন্ধ্রের পাহাড়ে লাল স্যান্ডার্স চুরির ইতিহাসের গল্প তুলে ধরা হয়েছে।
আজ ছবিটির অফিসিয়াল টুইটার পেজে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন- ফাহাদ ফাসিল, রাশমিকা মান্দানা, ধনঞ্জয় এবং সুনীল।