দিওয়ালিতে মুক্তি পাচ্ছে ৪ তারকার ‘সূর্যবংশী’

স্টার অনলাইন রিপোর্ট

রোহিত শেট্টি পরিচালিত প্রতীক্ষিত সিনেমা 'সূর্যবংশী' মুক্তি পেতে যাচ্ছে আগামী দিওয়ালিতে।

এরআগে, করোনার কারণে কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছিল। কিন্তু, পরিচালক রোহিত শেট্টি আবার নতুন মুক্তির তারিখ জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, আসছে  দিওয়ালিতেই মুক্তি পাবে অক্ষয় কুমার, রণবীর সিং, অজয় দেবগণ ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'।

পরিচালক রোহিত শেট্টির বরাত দিয়ে ফিল্মফেয়ারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনার কারণে গত বছর এই সিনেমার মুক্তি পিছিয়েছিল। চলতি বছর পূজার আগে সিনেমা হল খুললেও 'সূর্যবংশী'র রিলিজ সম্ভব হয়নি। অনেকেই মনে করছিলেন হয়তো ওটিটিতেই রিলিজ হবে সিনেমাটির। কিন্তু, এটি সিনেমা হলেই মুক্তি পাবে। আগামী দিওয়ালিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।