নেটিজেনদের ট্রলের শিকার শাহরুখ-পত্নী গৌরী খান

স্টার অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে প্রায়ই স্টাইল স্টেটমেন্টের জন্যে নেটিজেনদের ট্রলের শিকার হতে হয়। কিন্তু, এবার তিনি অন্য একটি কারণে ট্রলড হচ্ছেন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নেটিজেনরা তাকে কালো পানির বোতল হাতে শনাক্ত করেছেন। এসময় তিনি নিজের দোকানে প্রবেশ করছিলেন। যদিও ক্যামোফ্লেজ জ্যাকেট এবং ডেনিম জিন্সে গৌরীকে খুবই স্টাইলিশ দেখাচ্ছিল। কিন্তু, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে আসে হাতে থাকা কালো পানির বোতলটি। আর সেটি নিয়েই তাকে ট্রল করা হচ্ছে।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'কেন তারা বোতলটিতে স্বাভাবিক পানি রেখে দেখায় না, কালো পানি আসার পর থেকে বোতলটিও হাতে তুলে নিয়েছেন... কোম্পানি নে দিমাগ লাগায়া হ্যায়।' আরেকজন ব্যবহারকারীকে মন্তব্য করতে দেখা গেছে, 'সব টাকার চক্কর এইচ বাবু ভাইয়া।' কেউ কেউ আবার ইঙ্গিত করেছেন, তিনি মুখে মাস্ক পরেননি।

এর আগে, মালাইকা, শ্রুতি হাসান এবং উর্বশীর মতো তারকাদের কালো পানির বোতল হাতে দেখা গিয়েছিল। এই পানি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরলে আক্রান্তদের জন্য  উপকারী।