পরিবার নিয়ে আলিবাগের বাগানবাড়িতে শাহরুখ
প্রতি বছর শাহরুখ খানের জন্মদিনে ভক্তরা অপেক্ষায় থাকেন। সন্ধ্যা থেকে দলেদলে জড়ো হন মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু, এবার বলিউড বাদশার দেখা মেলেনি। খবর ফিল্মফেয়ারের।
ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের দেখা না মিললেও। তার পক্ষ থেকে মান্নাতের সামনে আগত ভক্তদের জলখাবার দেওয়া হয়েছে।
পরিবার নিয়ে গতকাল মঙ্গলবার মুম্বাই ছেড়েছেন শাহরুখ খান। সপরিবারে আলিবাগের বাগানবাড়িতে উঠেছেন। সঙ্গে আছেন স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান খান এবং ছোট ছেলে আব্রাম খান।
আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকে শাহরুখ সব ধরনের শুটিং বন্ধ রেখেছিলেন। 'পাঠান' সিনেমার শুটিং আটকে ছিল। তবে, আগামী ডিসেম্বরে আবার শুটিং শুরু করবেন বলে জানা গেছে।