প্রথমবার একসঙ্গে আয়ুষ্মান ও বাণী কাপুর
প্রথমবারের মতো বলিউডে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা ও বাণী কাপুর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
আয়ুষ্মান খুরানা এবং পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাণী কাপুর। অভিষেক রক অন (২০০৮), কাই পো চে (২০১৩), ফিতুর (২০১৬) এবং কেদারনাথ (২০১৮) পরিচালনা করেছেন।
বাণী কাপুর বলেছেন, অভিষেক কাপুর আমার সঙ্গে কাজ করেছেন এজন্য আমি কৃতজ্ঞ। তার সিনেমায় আমাকে সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি।
এই অভিনেত্রী বলিউডে আসার পর থেকে একটি বিখ্যাত প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শুদ্ধ দেশি রোম্যান্স (২০১৩), বেফিকরে (২০১৬) এবং ওয়ারের (২০১৯) মতো চলচ্চিত্রের অভিনয় করেছেন। তবে, সম্প্রতি ওই প্রযোজনা সংস্থার বাইরে বেল বটমের মতো চলচ্চিত্রে কাজ করতে পেরে খুশি তিনি।
তিনি বলেন, এই প্রোডাকশন হাউসের বাইরে আমি অনেক ছবি পাই। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমাকে চমৎকার এবং বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কাজের সুযোগ দেওয়া হয়েছে। আমিও সবসময় ভালো কাজের সন্ধানে থাকি। আমার জন্য যেটা ভালো আমিও সেটা করতে চাই।