প্রথম দিনেই ২৬ কোটি রূপি আয় ‘সূর্যবংশী’র

স্টার অনলাইন রিপোর্ট

রোহিত শেট্টি পরিচালিত বলিউডের সিনেমা 'সূর্যবংশী' গতকাল শুক্রবার ৬৬ দেশের ১৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভারতের ৪০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত এ সিনেমা মুক্তির প্রথম দিনে ২৬ কোটি রূপির মতো ব্যবসা করেছে। প্রথম দিনের বক্স অফিস আয় বলছে, দীপাবলিতে ভালো সাড়া ফেলেছে সূর্যবংশী।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিংঘাম ও সিম্বা সিনেমার মতোই রোহিত শেট্টির পরিচিত ছকের সিনেমা সূর্যবংশী। অ্যাকশন, রোমান্স, হাসি -কান্না, ও রোমাঞ্চের টানটান উত্তেজনা রয়েছে এতে।

অক্ষয়-ক্যাটরিনা ছাড়াও, সূর্যবংশীতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলসান গ্রোভার, সিকান্দার খের, জাভেদ জাফরি। এ ছাড়া,   অজয় দেবগন ও রণবীর সিংও পর্দায় থাকছেন ক্যামিও অ্যাপিয়ারেন্সে।