বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করবে শাহরুখ-দীপিকার ‘পাঠান’

স্টার অনলাইন রিপোর্ট

বলিউড সুপারস্টার শাহরুখ খান গত সপ্তাহে যশরাজ ফিল্মসের ‘পাঠান সিনেমার শুটিংয়ে যোগ দেন। গত শনিবার তার সঙ্গে শুটিং সেটা দেন দীপিকা পাড়ুকোন।

করোনা মহামারির সরকারি বিধিনিষেধ মেনেই শুটিং শুরু হয়েছে সিনেমাটির। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শুটিংয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, এর আগে শাহরুখ-দীপিকা অভিনীত ‘ওম শান্তি ওম, ‘চেন্নাই এক্সপ্রেস এবং ‘হ্যাপি নিউ ইয়ার সিনেমা ব্লকবাস্টার হয়েছিল।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ আশাবাদী যে, থ্রিলার অ্যাকশনধর্মী ‘পাঠান বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করবে।

শাহরুখ খানের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে আরেক বলিউড অভিনেতা জন আব্রাহামকে।

পাঠানের এ মাধ্যমে মাধ্যমে দীর্ঘ তিন বছরের বিরতি ভেঙে পর্দায় ফিরছেন শাহরুখ খান।