‘বিক্রম বেদা’র হিন্দি রিমেকে হৃতিক-সাইফ

স্টার অনলাইন ডেস্ক

বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা হৃতিক রোশন এবং সাইফ আলি খান সুপারহিট তামিল সিনেমা বিক্রম বেদার হিন্দি রিমেকে অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করবেন মূল সিনেমার পরিচালক জুটি পুষ্কর-গায়েত্রী।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিক্রম বেদির হিন্দি রিমেক মুক্তি পাবে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর।

বর্তমানে হৃতিক রোশন এবং সাইফ আলি খানের হাতে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলমান। হৃতিক তার নতুন সিনেমা ফাইটারের কাজ নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে সাইফ আলি খান তার নতুন সিনেমা ভূত পুলিশের মুক্তির অপেক্ষায় আছেন। তবে, তারা তামিল চলচ্চিত্র বিক্রম বেদেরে হিন্দি রিমেকে একসঙ্গে অভিনয় করতে প্রস্তুত বলে ইন্ডিয়া টুডে জানায়।

বিক্রম বেদা মূলত একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এর তামিল ভার্সনের মূল চরিত্রে অভিনয় করেছেন- আর মাধবান, বিজয় সেতুপাঠি, শ্রদ্ধা শ্রীনাথ, কাথির এবং ভারালক্ষ্মী শরৎকুমার। বিক্রম বেদা সিনেমার গল্পটি প্রাচীন লোককাহিনীকে ঘিরে গড়ে উঠেছে। বিক্রম একজন পুলিশ অফিসার, যিনি গ্যাংস্টার বেদাকে হত্যার মিশন শুরু করনে। কিন্তু শুভ আর অশুভের এই লড়াইয়ে দুজনে মুখোমুখি হওয়ার পর গ্যাংস্টার বেদা পালটে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি। আর এই নিয়ে এগোবে বিক্রম বেদা সিনেমার গল্প। গ্যাংস্টার বেদার চরিত্রে দেখাবে যাবে হৃত্বিকে এবং সইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।