বিয়ের দিন সাদা পোশাক পরতে চান মালাইকা
সম্প্রতি একটি ফ্যাশন শোতে সাদা গাউন পরে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মালাইকা বলেছেন, বিয়ের দিন সাদা পোশাক পরতে চান তিনি।
মালাইকা ও অর্জুন কাপুরের সম্পর্কের কথা বলিউডের সবার জানা। মাঝে অনলাইনে তাদের বিয়ের গুজবও শোনা যায়। তবে, সে গুজব শুরু থেকেই উড়িয়ে দিয়েছেন তারা। সম্প্রতি একটি ফ্যাশন শোতে মালাইকাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিয়ের দিন তিনি কী পরতে পছন্দ করবেন। জবাবে তিনি বলেছিলেন, বিয়ের দিন সাদা পোশাক পরতে চাইবেন। সাদার চেয়ে সুন্দর আর কিছু নেই।
২০১৯ সালে অর্জুন কাপুরের জন্মদিনে একটি পোস্টের মাধ্যমে সবাইকে সম্পর্কের কথা জানিয়েছিলেন মালাইকা আরোরা।
সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে অর্জুন কাপুর এক সাক্ষাত্কারে বলেছিলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে আগ্রহী না। আমি মনে করি নিজের সঙ্গীকে সম্মান করা উচিত। যেহেতু তার একটি অতীত আছে... আমি দেখেছি সেসব বিষয় অনলাইনে ছড়িয়ে পড়ছে। যা ভালো কিছু নয়।
সম্পর্কের কথা স্বীকার করলেও বিয়ে নিয়ে কখনো কথা বলেনি অর্জুন কিংবা মালাইকা। একটি চ্যাট শোতে বিয়ের গুজব নিয়ে মালাইকা বলেছিলেন, এগুলো মিডিয়ার তৈরি। এই গুজবের জন্যে মিডিয়া দায়ী।