ভিকি-ক্যাটরিনার বিয়ের প্রস্তুতি

স্টার অনলাইন রিপোর্ট

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ৪ বছরের প্রেমের সম্পর্ক বিয়ের দিকে এগিয়ে চলছে। আগামী নভেম্বর বা ডিসেম্বরেই বিয়ে করবেন দুজন।

ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ইতোমধ্যেই ক্যাটরিনার পোশাক তৈরির প্রস্তুতি শুরু করেছেন। ক্যাটরিনা বেছে নিয়েছেন 'র সিল্ক'।

ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত একটি মন্তব্যও করেননি ক্যাটরিনা কিংবা ভিকি। অনেক অনুষ্ঠানে তাদের দুজনকেই দেখা গেছে। কিন্তু বাইরে দুজন দূরত্ব রেখেছেন।

দুজনে একসঙ্গে ছুটি কাটাতেও বাইরে গেছেন। একই সময়ে ছবিও দিয়েছেন  সামাজিক যোগাযোগ মাধ্যমে।