ভিডিও কলে কাঁদলেন শাহরুখ-গৌরি-আরিয়ান
করোনার বিধিনিষেধের কারণে ভারতে জেলবন্দিদের সঙ্গে বাইরের কারো দেখা করার সুযোগ নেই। আরিয়ান খানও সে সুযোগ পাননি। তবে আজ শুক্রবার ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে কথা বলতে পেরেছেন তিনি।
ভিডিও কলে বাবা-মাকে দেখেই কেঁদে ফেলেছেন আরিয়ান। কেঁদেছেন শাহরুখ খান এবং গৌরিও।
আর্থার রোড জেল সূ্ত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জেলে কী কী ঘটছে, কী খাবার খাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কি না- আরিয়ানের কাছে এসব জানতে চেয়েছেন মা গৌরি খান। ১০ মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলেন তারা। কথা বলার সময় ৩ জনই চোখ ভিজেয়েছেন।
করোনার বিধিনিষেধের কারণে পরিবার বা আইনজীবীর সঙ্গে ভিডিও কলে কথা বলার নিয়ম এখন।
গতকাল বৃহস্পতিবারের শুনানিতেও আরিয়ানের জামিন মেলেনি। আবার শুনানি হবে আগামী ২০ অক্টোবর। সে পর্যন্ত শাহরুখ খানের ছেলেকে থাকতে হবে মুম্বাইয়ের কারাগারে। ছেলেকে মুক্ত করতে সব চেষ্টাই করছেন বলিউড বাদশাহ।