মাদককাণ্ড: বিজয়ের সিনেমা থেকে বাদ পড়লেন অনন্যা!

স্টার অনলাইন ডেস্ক

ভারতের দক্ষিণের সুপারস্টার বিজয় বর্তমানে ডার্ক থ্রিলার সিনেমা 'বিস্ট'র শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এটি পরিচালনা করছেন নেলসন এবং প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। এরপর তিনি 'থালাপতি ৬৬' সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমাটি দুটি ভাষায় মুক্তি দেওয়া হবে।

বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ের আগামী সিনেমা 'থালাপতি ৬৬' থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনন্যাকে।

রিপোর্ট অনুযায়ী, 'থালাপতি ৬৬'র হিন্দি সংস্করণের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বিবেচনা করা হয়েছিল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। কিন্তু, ২ অক্টোবর অনুষ্ঠিত একটি রেভ পার্টিতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তারের পরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরদারিতে আসেন অনন্যা।

আরিয়ান এবং অনন্যার মধ্যে মাদক সম্পর্কিত চ্যাট খুঁজে পায় এনসিবি। পরে এনসিবির পরে কর্মকর্তারা তার বাড়িতে অভিযান চালান। অনন্যাকে দুই দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছে।