মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান গ্রেপ্তার

স্টার অনলাইন ডেস্ক

ভারেতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মাদক কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছেন, শনিবার রাত থেকেই আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করছিল এনসিবি। পরে আজ রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে আরিয়ানের দাবি, তাকে ওই পার্টিতে ভিআপি অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাই উপকূলে একটি ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে আরিয়ানকে আটক করে এনসিবি। সেখানে একটি পার্টিতে অবৈধ মাদক দ্রব্য উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য একাধিক ব্যক্তিকে আটক করা হয়।