মান্নাত থেকে জেলের পথে শাহরুখ-গৌরী
জামিনে মুক্ত ছেলে আরিয়ানকে আনতে জেলের পথে আছেন শাহরুখ খান ও গৌরী খান।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আর্থার রোড জেলের কারাধ্যক্ষ নিতিন ওয়েচল সকাল সাড়ে ৯টার দিকে বলেছেন, আদালতের আদেশের অনুলিপি তারা পেয়েছেন। এক-দুই ঘণ্টার মধ্যে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।
জেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আরিয়ান খানসহ জামিনপ্রাপ্তরা আজ ভারতীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কারাগার থেকে মুক্তি পাবেন।
আজ শনিবার ভোর সাড়ে ৫টায় আরিয়ানের রিলিজ পেপার হাতে পায় জেল কর্তৃপক্ষ। ২৮ অক্টোবর আরিয়ান খানকে জামিন দেন মুম্বাই হাইকোর্ট। আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২৯ অক্টোবর।
ছেলেকে আনতে মান্নাত ছেড়েছেন শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।