রণবীর-আলিয়ার দিওয়ালি উদযাপন

স্টার অনলাইন ডেস্ক

রণবীর কাপুরের সঙ্গে দিওয়ালি উদযাপন করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন আলিয়া। সেখানে একটি ছোট নোটও লিখেছেন এই অভিনেত্রী। যাতে লেখা ছিল, এই আমাদের ভালবাসা... হ্যাপি দিওয়ালি।

এই জুটির সঙ্গে ছবিতে অয়ন মুখার্জিকেও দেখা গেছে। ছবিতে আলিয়া জমকালো নীল পোশাকে পরা ছিলেন। অন্যদিকে রণবীর কাপুর কালো কুর্তা পরা ছিলেন।

রণবীর ও আলিয়া অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন। জানা গেছে, সিনেমাটি আগামী বছর মুক্তির সম্ভাবনা বেশি। এই ফ্যান্টাসি থ্রিলারে অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুনও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

দক্ষিণের সুপারস্টার রামচরণের সঙ্গে এসএস রাজামৌলির 'থ্রি আর' সিনেমাতে অভিনয়ের মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হতে যাচ্ছে আলিয়ার। এছাড়া তার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানশালীর 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'।

তিনি সম্প্রতি 'জি লে জারা' সিনেমায় অভিনয় করছেন। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফকেও তার সঙ্গে দেখা যাবে। এই সিনেমার মাধ্যমে অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার আবারও পরিচালক হিসেবে ফিরছেন। এ ছাড়াও, রণবীর সিংয়ের সঙ্গে 'রকি অর রানী কী প্রেম কাহানী' সিনেমাতে অভিনয় করবেন আলিয়া।