‘রামায়ণ’ সিনেমায় রণবীর-হৃতিকের আকাশছোঁয়া পারিশ্রমিক

স্টার অনলাইন ডেস্ক

বলিউড সিনেমা 'রামায়ণ' নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরে। বিশেষ করে এই সিনেমার বাজেট নিয়ে। সিনেমাটির জন্য মোটা অংকের পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা রণবীর কাপুর ও হৃত্বিক রোশন।

প্রথমে সিনেমাটির বাজেট ধরা হয়েছিল ৩০০ কোটি রুপি। সেটা এখন বাড়িয়ে করা হয়েছে ৭৫০ কোটি রুপি। সিনেমার ২ অভিনেতার পারিশ্রমিক নিয়ে চলছে আলোচনা।

ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ার আজ মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তারা বলছে, 'রামায়ণ' সিনেমায় অভিনয়ের জন্য হৃত্বিক রোশন ও রণবীর কাপুর পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৭৫ কোটি রুপি (৮৫ কোটি ৩৮ লাখ টাকার বেশি)।

'রামায়ণ' সিনেমাটি পরিচালনা করছেন নিতিশ তিওয়ারি। মধু মন্তেনা এটি প্রযোজনা করছেন। সহ প্রযোজনায় আরও রয়েছেন নমিত মালহোত্রা ও অরবিন্দ।

প্রযোজনা সংস্থা বলেছে, 'একেবারে ভিন্নভাবে রামায়ণের গল্পকে দর্শকদের সামনে তুলে ধরতে ব্যবহার করা হবে সব থেকে সেরা প্রযুক্তি।'