শুভ জন্মদিন প্রিয়তমা, জন্মদিনে কাজলকে অজয়ের শুভেচ্ছা

স্টার অনলাইন ডেস্ক

গতকাল (৫ আগস্ট) ছিল বলিউড অভিনেত্রী কাজলের ৪৭তম জন্মদিন। কাজলের জন্মদিনে স্বামী অজয় দেবগণ চমৎকারভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ছবি শেয়ার করে অজয় লিখেছেন, 'শুভ জন্মদিন প্রিয়তমা কাজল।'

অজয় জানিয়েছেন, তিনি কাজলের জন্মদিনকে তার মতো বিশেষ করার চেষ্টা করবেন।

তিনি বলেছেন, 'এটা কী সুন্দর নয়? তোমাকে যেটা আগেই বলেছি।'

অজয় দেবগণ ইনস্টাগ্রামে নিজের এবং কাজলের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে কাজলকে হাসিমুখে অজয়ের কাঁধে হেলান দিয়ে আছেন। ছবিটি তোলার সময় সম্ভবত তারা কথা বলছিলেন।

ক্যাপশনে অজয় লিখেছেন, 'তুমি দীর্ঘ সময় ধরে আমার মুখে হাসি আনতে পেরেছ... শুভ জন্মদিন প্রিয়তমা কাজল। তুমি যতটা বিশেষ আমিও দিনটাকে ততোটাই বিশেষ করার চেষ্টা করব।'