স্পেনে গানের শুটিং করবেন শাহরুখ-দীপিকা
বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন ইউরোপের দেশ স্পেনে 'পাঠান' সিনেমার একটি গানের শুটিং করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ এবং দীপিকা স্পেনে গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে একটি গানের শুটিংও করবেন।
সূত্র জানিয়েছে, এসব স্থানে এর আগে কখনো বলিউডের কোনো গানের সিকোয়েন্স শুট করা হয়নি। তবে, সিদ্ধার্থ স্পেনে একটি গানের দৃশ্য শুট করবেন। সম্ভবত সবকিছু যাতে ফাঁস না হয়ে যায় তাই বিষয়গুলো পুরোপুরি গোপন রাখা হয়েছে। তার উদ্দেশ্য হল এমন একটি গান তৈরি করা যা খুব চমৎকার হবে এবং তাৎক্ষণিক হিট হবে।
স্পেনে সব ধরনের অনুমতি নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।
সিদ্ধার্থ আনন্দ এবং আদিত্য চোপড়া বিশ্ব মানচিত্রে আবারও ভারতীয় চলচ্চিত্রকে তুলে ধরতে চান। এই লক্ষ্য অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।
পাঠানে জন আব্রাহামও অভিনয় করছেন। তবে, সিনেমাটি নিয়ে বিস্তারিত কোনোকিছু এখনো জানানো হয়নি।