১০ বছরের প্রেম, অবশেষে বিয়ে করছেন রাজকুমার-পত্রলেখা
এই নভেম্বরে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখা। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শোনা যাচ্ছে তাদের বিয়ের সম্ভাব্য তারিখ হলো- ১০, ১১ অথবা ১২ নভেম্বর।
এই তারকা জুটির ঘনিষ্ঠ অনেক সেলিব্রিটিকেও ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়েতে অভিনয়ের বাইরের বন্ধু এবং আত্মীয়রাও থাকবেন। সূত্র অনুযায়ী, এটি একটি ঘনিষ্ঠ অনুষ্ঠান হতে যাচ্ছে।
রাজকুমার এবং পত্রলেখা প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন।
পত্রলেখা এক সাক্ষাত্কারে বলেছিলেন, আমি এলএসডি দেখার সময় তাকে প্রথমবারের মতো অন-স্ক্রিনে দেখেছিলাম। ওই সিনেমায় অদ্ভুত চরিত্রে অভিনয় করা রাজকুমার সম্পর্কে আমি কিছুই জানতাম না। কিন্তু রাজই পরে বলেছিল, আমাকে সে একটি বিজ্ঞাপনে দেখেছিল এবং তখনই সে নাকি আমাকে বিয়ে করার কথা ভেবেছিল।
রাজকুমার পত্রলেখাকে পাত্র বলে সম্বোধন করেন। অন্যদিকে পত্রলেখা রাজকুমারকে রাজ বলে ডাকেন।