১২ বছর পর একসঙ্গে সাইফ ও রানী মুখার্জি
সাইফ আলী খান ও রানী মুখার্জিকে সর্বশেষ ১২ বছর আগে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে, আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী 'বান্টি অর বাবলি ২' সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন তারা।
'বান্টি অর বাবলি' সিনেমাটি ২০০৫ সালে মুক্তি পেয়েছিল। তারই সিক্যুয়াল 'বান্টি অর বাবলি ২'। সিনেমাটি পরিচালনা করছেন বরুণ ভি শর্মা।
যেখান থেকে 'বান্টি অর বাবলি' শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে নতুন এই সিক্যুয়ালের গল্প। সিনেমায় টিকিট কালেক্টর রাকেশের চরিত্রে দেখা যাবে সাইফকে। এই চরিত্রের জন্য বেশ খানিকটা ওজনও বাড়িয়েছেন তিনি। অন্য দিকে ভিম্মি অর্থাৎ রানী এখানে একজন ফ্যাশন ডিজাইনার।
সিদ্ধান্ত চতুর্বেদী ও নবাগতা শর্বরীকে জুটি বাঁধতে দেখা যাবে 'বান্টি অর বাবলি ২' সিনেমাতে। আগামী ১৯ নভেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি।
১২ বছর আগে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল 'থোড়া পেয়ার থোড়া ম্যাজিক' সিনেমায়।