২৮ দিন পর কারামুক্ত আরিয়ান

স্টার অনলাইন ডেস্ক

অবশেষে মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। এরপর তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এনডিটিভি জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মুম্বাইয়ের আর্থার রোড জেলে থেকে বেরিয়ে আসেন।

এর আগে, আজ সকালে ছেলেকে জেল থেকে নিয়ে আসতে শাহরুখ ও গৌরী খানকে তাদের বাসভবন মান্নত থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

গত বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্ট থেকে জামিন পান আরিয়ান।