কাবুলে অবতরণ করতে পারেনি জার্মান উড়োজাহাজ
আফগানিস্তানের দিকে আসা তিনটি জার্মান উড়োজাহাজের প্রথমটি কাবুল বিমানবন্দরে অবতরণ করতে না পারায় উজবেক রাজধানী তাসখন্দের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন একজন জার্মান জেনারেল।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মার্কাস লাউবেন্থাল পাবলিক ব্রডকাস্টার জেডডিএফকে বলেন, এ৪০০ এম উড়োজাহাজটি ৎ তার গন্তব্য পরিবর্তনের আগে কাবুলের ওপর এক ঘণ্টারও বেশি সময় চক্কর দিয়েছিল।
এরআগে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্লিনে বলেছিলেন, কাবুল বিমানবন্দর থেকে কোনো বিমান ছাড়ছে না। কারণ দেশ ছাড়তে চেষ্টা করা মরিয়া মানুষ রানওয়ে বন্ধ করে দিচ্ছে।