জালালাবাদে তালেবানের বিরুদ্ধে বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের জালালাবাদে তালেবানের বিরুদ্ধে বিক্ষোভে তিন জন নিহত ও ১২ জনেরও বেশি আহত হয়েছেন। তালেবান সদস্যদের গুলিতে তারা নিহত হয়েছেন বলে দুই প্রত্যক্ষদর্শী ও এক সাবেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আজ বুধবার রয়টার্স জানায়, কাবুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে জালালাবাদ শহরের একটি চত্বরে স্থানীয় বাসিন্দারা আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে তালেবানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে, তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।