তালেবানদের হাতে প্রেসিডেন্ট প্রাসাদ ‘হস্তান্তর’
কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদটি তালেবানদের হাতে 'হস্তান্তর' করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
সিএনএন জানায়, প্রেসিডেন্ট প্রাসাদ মাত্র কয়েক ঘণ্টা আগে সরকারি কর্মকর্তারা খালি করে দিয়েছেন।
আল জাজিরার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সরাসারি তালেবানদের দৃশ্য সম্প্রচার করা আল জাজিরার তথ্য অনুযায়ী- তালেবান কর্মকর্তাদের একজন বলেছেন, এখনকার কাবুল ২০ বছর আগে তাদের ছেড়ে যাওয়া শহরটির চেয়ে আলাদা।
প্রাসাদে তালেবান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, ২০ বছর আগে আমরা যে শহর ছেড়ে চলে গিয়েছিলাম, এটি তার চেয়ে আলাদা। কাবুলকে সুরক্ষিত রাখা একটি বিশাল দায়িত্ব।
প্রাসাদে থাকা আল জাজিরা সংবাদদাতা রিপোর্ট করেছেন, তিন জন আফগান সরকারি কর্মকর্তা তালেবানদের কাছে প্রাসাদটি 'হস্তান্তরের' জন্য উপস্থিত ছিলেন।
তালেবানের একজন নিরাপত্তা কর্মকর্তা তখন বলেন, হস্তান্তরে কোনো রক্তপাত হয়নি। সারাদেশে শান্তিপূর্ণভাবে সরকারি সুবিধা হস্তান্তর চলছে।
তালেবান কর্মকর্তাদের একজন বলেছেন, তারা আফগানিস্তানে একটি সর্বব্যাপী সরকার চান।
এই তালেবান নেতা আরও বলেন, তার দুই ডেপুটি এখন আফগানিস্তানে আছেন এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা কাবুলে আসবেন।
সেখানে উপস্থিত আরেক তালেবান সদস্য ইংরেজিতে সংক্ষিপ্তভাবে বলেন, তাকে পূর্বে গুয়ানতানামোতে মার্কিন যুক্তরাষ্ট্র আটকে রেখেছিল।