'তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের'
আফগান সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে বলে আফগান গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে।
আজ বৃহস্পতিবার গজনি প্রদেশের রাজধানী দখল করেছে সশস্ত্র বিদ্রোহীরা। আফগানিস্তানের স্থানীয় এক ঊর্ধ্বতন আইনপ্রণেতা আন্তর্জাতিক গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন।
গজনি শহরটি আফগান রাজধানী কাবুল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে।
আফগান গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সপ্তাহখানেকের মধ্যে দশম প্রাদেশিক রাজধানী পতনের দিনে তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে কোণঠাসা আফগান সরকার।
প্রতিবেদনে বলা হয়, সরকার তালেবানদের নাগরিকদের ওপর হামলা বন্ধ করার দাবি জানিয়েছে।
মার্কিন গোয়েন্দাদের মতে, ৯০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী দখল করে ফেলতে পারে তালেবান।