বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়াবে না তালেবান
আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে একজন মার্কিন সেনা একটি শিশুকে খাবার সরবরাহ করে। ২১ আগস্ট, ২০২১। ছবি: রয়টার্স
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে তালেবান।
আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বিবিসির ইয়ালদা হাকিমকে বলেছেন, ৩১ আগস্ট ছিল একটি রেড লাইন। নতুন করে মেয়াদ বৃদ্ধি হবে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে দোহা চুক্তির 'স্পষ্ট লঙ্ঘন'।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার জি-৭ নেতাদের ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। সেখানে তিনি ৩১ আগস্টের পরও কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের থাকার অনুরোধ করবেন বলে ধারণা করা হচ্ছে।