দিল্লিতে স্কুল খুলছে নভেম্বরে

স্টার অনলাইন ডেস্ক

আগামী ১ নভেম্বর থেকে দিল্লির সব স্কুল পুনরায় খুলে দেওয়া হবে। দিল্লির উপমন্ত্রী মনিষ সিসোদিয়া আজ বুধবার এক বৈঠকের পর এ ঘোষণা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নার্সারি থেকে দ্বাদশ শ্রেণির পর্যন্ত পুনরায় ক্লাস শুরু হবে নভেম্বরে। তবে, কোনো শিক্ষার্থীর জন্য স্কুলে আসা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে অনলাইনে ক্লাস করতে পারবেন।

তবে, শ্রেণিকক্ষে ফিরতে হলে অবশ্যই সব শিক্ষার্থী ও শিক্ষককে করোনা প্রোটোকল মেনে চলতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই অভিভাবকের অনুমতি নিয়ে ক্লাসে যেতে হবে। শিক্ষা বিভাগকে নিশ্চিত করতে হবে, শিক্ষক, কর্মী এবং পরিবহন কর্মীদের ভ্যাকসিনের উভয় ডোজ দেওয়া হয়েছে।