বিধানসভা নির্বাচন: ৫টির মধ্যে ৪টিতেই এগিয়ে বিজেপি
ছবি: সিএনএন
ভারতে বিধানসভা নির্বাচনে ৫টি রাজ্যের ফলাফল আজ। রাজ্যগুলো হলো উত্তর প্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখন্ড ও মণিপুর। সবশেষ ফলাফলে দেখা গেছে ৫টির মধ্যে ৪টিতেই এগিয়ে আছে বিজেপি।
আজ বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফলাফলে দেখা গেছে, উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখন্ড ও মণিপুর এগিয়ে বিজেপি। পাঞ্জাবে এগিয়ে আছে আম আদমি পার্টি।
৫টি রাজ্যের মধ্যে ৪টিতে বিজেপি ও তাদের জোট ক্ষমতায় আছে। ২০১৭ সালের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে পাঞ্জাবে জয়লাভ করে কংগ্রেস।