‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের
ছবি: সংগৃহীত
ভারতীয় নৌবাহিনী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র 'ব্রহ্মোস'-এর সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজ শনিবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ডেসট্রয়ার শিপ 'আইএনএস চেন্নাই' থেকে ছোড়া মিসাইলটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।
এ ছাড়া বলা হয়, এই অর্জনের ফলে ভারতীয় নৌবাহিনীর আঘাত হানার সক্ষমতা আরও বাড়বে এবং প্রয়োজনে সমুদ্র থেকে আরও বেশি দূরে স্থলভাগের অপারেশনগুলোকে প্রভাবিত করবে।
ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র এবং আইএনএস চেন্নাই দুটোই দেশীয়ভাবে তৈরি করেছে ভারত।