ভারতের মণিপুরে দুর্বৃত্তদের হামলায় সপরিবারে কর্নেলসহ নিহত ৭
ভারতের মণিপুরের চুরাচাঁদপুর জেলার সিঙ্গাত সাব-ডিভিশনে দুর্বৃত্তদের হামলায় আসাম রাইফেলস ইউনিটের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠি, তার স্ত্রী ও ছেলেসহ আধাসামরিক বাহিনীর ৪ সেনা নিহতে হয়েছেন।
আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেন, ৪৬ এআর সেনা দলে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। এই হামলায় চুরাচাঁদপুরে কমান্ডিং অফিসারসহ ও তার পরিবারের সদস্যসহ কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রাষ্ট্রীয় বাহিনী এবং প্যারা মিলিটারি ইতোমধ্যে দুর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
Strongly condemn the cowardly attack on a convoy of 46 AR which has reportedly killed few personnel including the CO & his family at CCpur today. The State forces & Para military are already on their job to track down the militants. The perpetrators will be brought to justice.
— N.Biren Singh (@NBirenSingh) November 13, 2021
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই হামলার নিন্দা করে বলেছেন, মণিপুরের চুরাচাঁদপুরে আসাম রাইফেলসের একটি দলে কাপুরুষোচিত হামলা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। অপরাধীদের শিগগির বিচারের আওতায় আনা হবে।
দেশটির সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ওই সেনা দলের সঙ্গে কর্মকর্তার পরিবারের সদস্যরা ছিলেন। আরও হতাহতের আশঙ্কা। এখনো অভিযান চলছে। বিস্তারিত তথ্যের জন্য আরও অপেক্ষা করতে হবে।