ভারতে একদিনের ব্যবধানে ২৪ শতাংশ করোনা রোগী বেড়েছে

স্টার অনলাইন ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন। যা আগের দিনের চেয়ে ২৪ শতাংশ বেশি।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ১৮ হাজার ৮৭০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১১ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় ৩৭৮ জনের করোনায় মৃত্যু হয়। এ পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৬২ জন।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৬ হাজার ২৫৪টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৫৬ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন আরও ২৮ হাজার ৭১৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৮৯৮ জন।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিশগড় ও ওড়িশা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৫ লাখ ৩৪ হাজার ৩০৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৮৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৫৭৮ জন মানুষকে টিকা দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৪ লাখ ৭ হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬৭ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৫৮ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।