ভারতে একদিনে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৬৩২, শনাক্তের হার ১০.২১ শতাংশ

স্টার অনলাইন ডেস্ক

ভারতে একদিনে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জনে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৪ জন।

এরমধ্যে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২৩ জনের। এ ছাড়া, ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে।

আজ রোববার এনডিটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্তের হার ১০ দশমিক ২১ শতাংশ। এ সময়ের মধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে  ৬১৬ জনের।

মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত আছেন ১ হাজার ৯ জন এবং দিল্লিতে আছেন ৫১৩ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩২৭ জন।