ভারতে দৈনিক শনাক্ত কমে ৩.১৭ শতাংশ

স্টার অনলাইন ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ হাজার ৮৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ১৫ হাজার ২৭৯টি এবং পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.১৭ শতাংশ। এর আগে ২৪ ঘণ্টায় সংক্রমণ হার ছিল ৩.৪৮ শতাংশ।

দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৮ হাজার ৬৬৫ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৬ লাখ ৩১ হাজার ৪২১ জন।

আজ রোববার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫৯১ জন এবং সুস্থতার ৯৭.৫৫ শতাংশ।

ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১৭২ কোটি ৮১ লাখ ৪৯ হাজার ৪৪৭ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৪৯ লাখ ১৬ হাজার ৮০১ ডোজ টিকা।