ভারতে প্রবেশে সব যাত্রীর বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিন

স্টার অনলাইন ডেস্ক

বিদেশ থেকে যাওয়া যাত্রীদের ভারতে বাধ্যতামূলক এক সপ্তাহের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে এবং অষ্টম দিনে করোনা পরীক্ষা করতে হবে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আজ শুক্রবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

আগামী ১১ জানুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।

ভারত 'ঝুঁকিপূর্ণ' দেশের সংখ্যায় পরিবর্তন এনেছে। বর্তমানে ১৯টি দেশকে এই তালিকায় রাখা হয়েছে। তবে বাংলাদেশ এই তালিকায় নেই।

যে সব দেশ ঝুঁকিপূর্ণের তালিকায় নেই সেসব দেশে থেকে আসা ফ্লাইটের যেকোনো ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষা করা হবে।