মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২৬ মাওবাদী নিহত

স্টার অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অন্তত ২৬ জন মাওবাদী নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সকালে মারদিনতলা বন এলাকার কোরচিতে সি-৬০ পুলিশ কমান্ডো দলের সঙ্গে মাওবাদীদের 'বন্দুকযুদ্ধ' হয়।

ডিসট্রিক্ট পুলিশ সুপার অংকিত গয়াল বলেন, 'আমরা এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ বন থেকে উদ্ধার করেছি।'

নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে এক শীর্ষ বিদ্রোহী নেতা আছেন বলে ধারণা করছে পুলিশ।