শ্রীনগরে বন্দুকধারীদের গুলিতে ২ শিক্ষক নিহত

স্টার অনলাইন ডেস্ক

জম্মু-কাশ্মীরের শ্রীনগরের সাফা কাদাল এলাকায় আজ বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীরা একটি স্কুলের ২ শিক্ষককে গুলি করে হত্যা করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

নিহতরা হলেন- সাঙ্গমের গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুপিন্দর কুর (৪৪) এবং শিক্ষক দীপক চাঁদ। তারা আলোচীবাগের বাসিন্দা ছিলেন।

২ জনকেই দ্রুত এসকেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, হাসপাতালে পৌঁছানোর পর তাদের মৃত ঘোষণা করা হয়।

নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে।

ওমর আবদুল্লাহ টুইটারে এই হামলার নিন্দা জানিয়েছেন এবং এটিকে 'অমানবিক কাজ" বলে অভিহিত করেছেন।

এর আগে, মঙ্গলবার শ্রীনগরের ইকবাল পার্ক এলাকায় একটি ওষুধের দোকানের মালিক মাখন লাল বিন্দ্রাক হত্যার ২ দিন পর এ ঘটনা ঘটলো।