সিএএ-এনআরসি-নোটবন্দির বিরুদ্ধে লড়াইয়ে আমার জয় আবশ্যক: মমতা

স্টার অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩ অক্টোবর নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়াল ও সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

এই আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মুখ্যমন্ত্রী হিসেবে আমার বিজয় আবশ্যক। কারণ আমি বিজেপির সিএএ, এনআরসি, নোটবন্দি ও জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করব।'

আজ পশ্চিমবঙ্গের আরও দু'টি কেন্দ্র— শমসেরগঞ্জ ও জঙ্গিপুরেও নির্বাচন হচ্ছে আজ। শমসেরগঞ্জে ৭ জন এবং জঙ্গিপুরে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।