সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার পদত্যাগের গুঞ্জন অস্বীকার করেছে কংগ্রেস

স্টার অনলাইন ডেস্ক

আগামীকাল কংগ্রেসের শীর্ষ বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র পদত্যাগপত্র জমা দেবেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সংবাদকে অস্বীকার করেছে কংগ্রেস।

সম্প্রতি অনুষ্ঠিত ৫টি রাজ্যের নির্বাচনে বিশাল পরাজয়ের ৩ দিন পর কংগ্রেসের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা সিডব্লিউসি আগামীকাল বিকেল ৪টায় একটি বৈঠকে বসবে। 

বৃহস্পতিবার ঘোষিত ৫টি রাজ্যের নির্বাচনী ফলাফলে কংগ্রেস প্রায় বিলুপ্ত হওয়ার মুখোমুখি হয়েছে। সর্বশেষ কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা রাজ্যগুলোর অন্যতম একটি হলো পাঞ্জাব। যেটি তারা আম আদমি পার্টির (এএপি) কাছে হারিয়েছে।

এ ছাড়া দলটি আরও ৩টি রাজ্য উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে ভোটের লড়াইয়ে ব্যর্থ হয়েছে। এ ৩টি রাজ্যে তারা জয়ের ব্যাপারে আশাবাদী ছিল।