১৫ মাসের বিক্ষোভ শেষে ফিরে যাওয়ার ঘোষণা কৃষকদের
ভারতে বিতর্কিত কৃষি আইন (বর্তমানে বাতিল) ও ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) বিরুদ্ধে যেসব কৃষকরা গত ১৫ মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছিলেন, অবশেষে তারা বাড়ি ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আগামী ১১ ডিসেম্বর তারা বিক্ষোভ শেষ করে বাড়ি ফিরবেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কৃষকরা ফতেহ আরদাস (বিজয় প্রার্থনা) এবং ১১ ডিসেম্বর সকাল ৯টায় দিল্লীর সীমান্তে বিক্ষোভের স্থান সিংগু ও টিকরিতে একটি ফতেহ মার্চ (বিজয় মিছিল) করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।
এ ছাড়া আগামী ১৩ ডিসেম্বর পাঞ্চাবের কৃষক নেতারা অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রণাম করবেন এবং সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে ১৫ ডিসেম্বর দিল্লিতে আরও একটি সভার আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
গত ২১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৬ দফা দাবিতে পাঠানো কৃষক মোর্চার চিঠির জবাবে গতকাল কেন্দ্র মোর্চার ৫ সদস্যের কমিটির কাছে একটি লিখিত খসড়া প্রস্তাব পাঠায়।