২৫ শতাংশ ভারতীয় ২ ডোজ ও ৬৯ শতাংশ ১ ডোজ টিকা পেয়েছে
ভারতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬৯ শতাংশকে কমপক্ষে এক ডোজ এবং ২৫ শতাংশকে ২ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সরকার জানিয়েছে, গ্রামাঞ্চলের টিকা কেন্দ্রগুলোতে ৬৪ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলের টিকা কেন্দ্রগুলোতে ৩৫ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।
এছাড়াও মোট ৬৪ লাখ ৪ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে যেখানে গ্রাম বা শহর চিহ্নিত করা যায়নি।
আরও জানানো হয়েছে, গত সপ্তাহে মোট করোনা রোগীর ৫৯ দশমিক ৬৬ শতাংশ শুধু কেরালাতেই শনাক্ত হয়েছে। রাজ্যটিতে বর্তমানে এক লাখেরও বেশি সক্রিয় রোগী আছেন।