অধিকার এর নিবন্ধন নবায়ন না হওয়ায় ফ্রান্স ও জার্মানির উদ্বেগ
বাংলাদেশ সরকার মানবাধিকার সংগঠন 'অধিকার' এর নিবন্ধন নবায়ন না করায় গভীর উদ্বেগ জানিয়েছে ফ্রান্স ও জার্মানি।
আজ এক ফেসবুক পোস্টে ফ্রান্সের দূতাবাস বলেছে, নিবন্ধন নবায়নে সাময়িকভাবে অস্বীকৃতি জানানোয় এনজিও 'অধিকার' যে পরিস্থিতিতে পড়েছে আমরা তাতে উদ্বিগ্ন। ফ্রান্স ও জার্মানি সারা বিশ্বে সব ধরনের মানবাধিকার রক্ষা এবং বাকস্বাধীনতার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করছে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, এই এনজিওটি (অধিকার) যেসব গুরুত্বপূর্ণ কাজ করেছে তাতে দুই দেশই তাকে সম্মান জানায়। এর জন্য অধিকার ২০১৭ সালের ডিসেম্বর মাসে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্র মন্ত্রীদের কাছ থেকে 'ফ্রাঙ্কো-জার্মান হিউম্যান রাইটস প্রাইজ' লাভ করে।
