জিমিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

স্টার অনলাইন রিপোর্ট

পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই-আজম মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিবির পরিদর্শক উদয় কুমার মন্ডল বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। সেই মামলায় জিমিকে আসামি করা হয়েছে। এই মামলার আরেক আসামি সাজ্জাদ এখনো পলাতক।