সীতাকুণ্ডে ১০ হাজার গ্যাস সিলিন্ডারসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি জানান, গত ২ দিন ধরে উপজেলার ভাটিয়ারীর তুলাতলীতে র‌্যাব-৭ অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এ সময় গ্যাস সিলিন্ডার মজুত ও অবৈধভাবে সিলিন্ডার কাটার দায়ে ৯ জনকে আটক করা হয়।