অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন করোনা আক্রান্ত

স্টার অনলাইন রিপোর্ট

করোনায় আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

আজ সোমবার অ্যাটর্নি জেনারেল নিজে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমি রোববার করোনা পজিটিভ শনাক্ত হয়েছি। বাসা থেকে চিকিৎসা নিচ্ছি। আমি ভালো আছি।'

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এএম আমিন উদ্দিন ২০২০ সালের ৮ অক্টোবর দেশের ১৪তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।