ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের ২ দিন আশ্রয় দেবে রোমানিয়া

স্টার অনলাইন রিপোর্ট

ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের ২ দিনের জন্য আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়ার সরকার।

আজ শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভ্যারিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, 'ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যারা আছেন, তারা রোমানিয়ায় যেতে পারেন। রোমানিয়া সরকার ২ দিনের থাকার ব্যবস্থা করবে এবং তারপর বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রেখে তাদের বাংলাদেশে আসার ব্যবস্থা করা হবে।'

রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস আরও বিস্তারিত নোটিশ আকারে কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।