এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার বিতরণ
বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রতিদিন দুই হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করছে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।
রমজান মাস উপলক্ষে ইফতার বিতরণের অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে নগরের নিউমার্কেট এলাকা, রেলস্টেশন চত্বর, মাদারবাড়ি ও নন্দনকানন ডিসি হিল এলাকায় পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় এই ইফতার বিতরণ করা হচ্ছে।
ইফতার বিতরণকালে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, 'রমজান মাসে সাধারণ মানুষকে ইফতার করাতেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সাধারণ জনতার মাঝে বসে এক সাথে ইফতার করতে ভালোবাসতেন তিনি। তার আদর্শকে বুকে ধারণ করে সারা মাসব্যাপী ইফতার ও সেহেরির আয়োজন করেছি।'
এ সময় উপস্থিত ছিলেন আইনুল ইসলাম চৌধুরী আবেদ, মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুবউদ্দিন চৌধুরী, মো. তসলিম, জাহেদ, দেলোয়ার, এস এম তুষার, হোসাইন আহমেদ রুবেল, আবু তাহের রানা, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, আনোয়ার পলাশ প্রমুখ।