কর্মচারী টিকা না নিলে দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, কর্মচারীরা টিকা না নিলে সংশ্লিষ্ট দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যদি দোকানের কর্মচারীরা টিকা না নেন, তাহলে মালিকরা তাদের চাকরিতে রাখতে পারবেন না।
মানুষের মাঝে টিকা নিয়ে সচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ দোকান মালিক সমিতির 'টিকা নিন, টিকা নিন' গানটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন ডিএমপি প্রধান।
অনুষ্ঠানে দোকান ও বিভিন্ন মার্কেটের মালিক-কর্মচারীরা অংশ নেন।
তিনি বলেন, নিজেকে বাঁচতে হবে এবং অন্যকে বাঁচাতে হবে। আপনি যদি সুরক্ষিত না হন তবে আপনার পরিবার ঝুঁকির মধ্যে পড়বে।
দোকান মালিকরা জানিয়েছেন, যেসব দোকানের মালিক-কর্মচারীরা টিকা নেননি সেগুলো তারা বন্ধ করে দেবেন।