কুমিল্লায় অভিবাসী তথ্য কেন্দ্র পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লায় ইউরোপীয় ইউনিয়নের একটি বিশেষ প্রতিনিধি দল অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি) পরিদর্শন করেছেন।

এ সময় তারা নিরাপদ অভিবাসন সংক্রান্ত বিষয়ে তাদের নানা কার্যক্রম নিয়ে জানান ও মতামত বিনিময় করেন।

জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস কুমিল্লার সহকারী পরিচালক দেবব্রত ঘোষ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, '২২ মার্চ ইউরোপীয় ইউনিয়নের আনা পেরেগো-প্রোগ্রাম ম্যানেজার, লিসা হিলেনব্র্যান্ড- ইউরোপীয় মাইগ্রেশন লিয়াজো অফিসার এবং নুরুল কাদের-প্রোগ্রাম ম্যানেজার অভিবাসী তথ্য কেন্দ্র, কুমিল্লার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।'

তিনি আরও বলেন, 'নিরাপদ অভিবাসনে তথ্য সহায়তা' এই স্লোগানকে সামনে রেখে অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি) ২০২০ সাল থেকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লা ও ঢাকার সঙ্গে কাজ করে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এমআরসি কর্তৃক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অবকাঠামো উন্নয়ন ও অভিবাসীদের সহযোগিতায় জন্য বিভিন্ন সহযোগিতার উপকরণপরিদর্শন করেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এমআরসির কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের কাজ চলমান রাখার পরামর্শ দেন।