জাপানকে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।   

আজ সোমবার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠকের সময় মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশ কীভাবে জাপানে আরও দক্ষ কর্মী পাঠাতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন। 

ইমরান আহমদ এ সময় বলেন, বাংলাদেশি কর্মীরা বিভিন্ন দেশে অবকাঠামোসহ অন্যান্য খাতে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। 

বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা এবংজাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।