‘দুপুর ২টার পর পহেলা বৈশাখের কোনো আয়োজন করা যাবে না’

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, দুপুর ২টার পর পহেলা বৈশাখের কোনো আয়োজন করা যাবে না।

রমজান মাস উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে রমনা বটমূল পরিদর্শকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।